100% Money-Back Guarantee

Comprehensive Care (Premium) রিফান্ড পলিসি

Updated December 14, 2025

LustManager-এ আমাদের মূল লক্ষ্য হলো আপনাকে একটি সুস্থ, সুন্দর এবং আসক্তিমুক্ত জীবনধারা গড়ে তুলতে সাহায্য করা। আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কার্যকারিতা সম্পর্কে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। এই বিশ্বাসের জায়গা থেকেই আমরা আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে "100% Money-Back Guarantee" প্রদান করি।

তবে মানসিক স্বাস্থ্য, অভ্যাস বা লাইফস্টাইল পরিবর্তন এবং আসক্তি থেকে রিকভারি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কোনো জাদুর কাঠি নয়। তাই আমাদের রিফান্ড পলিসি Action-Based (ব্যবহার ও প্রচেষ্টার ওপর নির্ভরশীল)।

দিন ১–৭
লক-ইন পিরিয়ড
কোনো রিফান্ড গ্রহণযোগ্য নয়
দিন ৮–১০
আবেদনের সুযোগ
এই সময়ের মধ্যে রিফান্ড চাইতে পারবেন
দিন ১০+
মেয়াদ শেষ
১০ দিন পার হলে কোনো দাবি গ্রহণযোগ্য নয়

রিফান্ডের যোগ্য হতে হলে নিচের অ্যাক্টিভিটিগুলো থাকতে হবে:

৫ দিন
Daily Tracker
গত ৭ দিনের মধ্যে আপডেট করতে হবে
Self Care & AI Partner
নিয়মিত ব্যবহারের প্রমাণ থাকতে হবে
৫০%
কোর্স / টাস্ক
ভিডিও, গাইডলাইন বা টাস্কের অন্তত অর্ধেক সম্পন্ন
৩ দিন
মেন্টর মেসেজ
মেন্টরের সাথে হিস্ট্রি থাকতে হবে

দ্রষ্টব্য: সার্ভিস ব্যবহার না করে "কাজ করছে না" বললে তা রিফান্ডের আওতাভুক্ত হবে না।

আবেদন
info@lustmanager.com-এ মেইল করুন, উপযুক্ত কারণসহ
Subject: Refund Request - [Username/Phone]
রিভিউ
আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ম্যানুয়ালি যাচাই করা হবে
সময়
ভেরিফিকেশন ও পেমেন্ট প্রসেসিংয়ে ৭–১০ কর্মদিবস লাগতে পারে
রিটার্ন
যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সেই মাধ্যমেই টাকা ফেরত আসবে
✔ রিফান্ড প্রযোজ্য হবে শুধুমাত্র:
  • প্রোগ্রাম অনুসরণ করেও উপকার না পেলে
  • টেকনিক্যাল সমস্যার কারণে সার্ভিস ব্যবহার করতে না পারলে
✖ রিফান্ড প্রযোজ্য নয়:
  • সময় না দেওয়া
  • ব্যবহার না করা
  • Instant result বা over-expectation
  • ব্যক্তিগত অনিচ্ছা বা মত পরিবর্তন
  • সাবস্ক্রিপশনের ১০ দিন পার হয়ে গেলে
১ বার

প্রতি ইউজার সর্বোচ্চ ১ বার Money-Back সুবিধা পাবেন।

একবার রিফান্ড নেওয়ার পর পুনরায় এই সুবিধা প্রযোজ্য নয়।


ব্লকার প্যাকেজের রিফান্ড পলিসি

ব্লকার — রিফান্ড শর্তাবলী (সংক্ষিপ্ত)

ব্লকার কেনার আগে বা রিফান্ড দাবি করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য:

  • আমাদের প্রদত্ত ফিচার বা সাপোর্ট ডিভাইসে সম্পূর্ণরূপে কাজ না করলে
  • অ্যাপ আন-ইনস্টল প্রতিরোধ, কী-ওয়ার্ড ব্লক, সার্চ ব্লক সহ ব্লকারের মূল ফিচারগুলো কাজ না করলে

রিফান্ড প্রক্রিয়া:

  • ব্লকার কাজ না করলে সক্রিয়করণের তারিখ থেকে ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে
  • আমাদের টিম যাচাই করার পর রিফান্ড অনুমোদন দেওয়া হবে
  • অনুমোদিত রিফান্ড ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে
ব্লকার — বিস্তারিত শর্তাবলী

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:

  • ব্যাংকিং অ্যাপ ও নিরাপত্তাজনিত অজুহাত:সাধারণ নিরাপত্তাজনিত কারণে বা ব্যাংকিং অ্যাপের সমস্যার অজুহাতে রিফান্ড দাবি করা যাবে না। bKash, Nagad, EBL-সহ দেশের অধিকাংশ অ্যাপ আমাদের অ্যাপের সাথে কোনো সমস্যা ছাড়াই চলে।
  • নির্দিষ্ট কিছু ব্যাংকের অ্যাক্সেসিবিলিটি ব্লক:DBBL, Brac Bank, City Bank, IFIC-সহ কিছু ব্যাংকের নিজস্ব সিকিউরিটি পলিসির কারণে ডিভাইসে Accessibility সার্ভিস অন থাকলে তাদের অ্যাপ সাময়িকভাবে ব্লক হতে পারে।
  • অ্যাক্সেসিবিলিটি অফ রাখা বাধ্যতামূলক (রিফান্ড প্রযোজ্য নয়): উক্ত ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহারের সময় আমাদের অ্যাপের Accessibility পারমিশন সাময়িকভাবে বন্ধ (Off) রাখতে হবে। ব্যাংকগুলোর এই নিজস্ব সিকিউরিটি ফিচারের কারণে রিফান্ড দাবি করা গ্রহণযোগ্য হবে না।
  • মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা, Android ডিভাইস পরিবর্তন করা, বা Android থেকে iOS-এ স্থানান্তরিত হওয়ার কারণে রিফান্ড দাবি করা হলে রিফান্ড প্রযোজ্য হবে না।
  • পেমেন্ট সম্পন্ন করার পর ব্লকারের কোনো ফিচার ব্যবহার না করেই রিফান্ড দাবি করা হলে গ্রহণযোগ্য হবে না।

নোট: যে কোনো রিফান্ডের ক্ষেত্রে আমাদের টিম ম্যানুয়ালি যাচাই করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Money-Back মানে "ব্যবহার না করে টাকা ফেরত" নয়, বরং "চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি"। আমরা বিশ্বাস করি — আপনি যদি আমাদের গাইডলাইন, টুল ও মেন্টরশিপ ঠিকভাবে অনুসরণ করেন, তাহলে রিফান্ডের প্রয়োজন হবে না, বরং কাঙ্ক্ষিত ফলাফলই পাবেন।